শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

সাজেকে আগুনে ১০ রিসোর্ট ও দোকানপাট পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আবারও ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে এরইমধ্যে, সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১০ টি রিসোর্ট কটেজ ও ১৪টি দোকান পুড়ে গেছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করলেও আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত না বলে তিনি জানান।

সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রওনা হয়েছে। এদিকে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে প্রাণপন লড়ে যাচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions