শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে কেক কাটা উৎসবও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় শহরের রাঙ্গামাটি রির্পোটার্স ইউনিটির সম্মেলন কক্ষে এসব কর্মসূচি পালন করে পত্রিকাটির পাঠকসংগঠন স্বজন সমাবেশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টাবীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণসহ তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এতে।

স্বজন সমাবেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ রাঙামাটির পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলমসহ স্থানীয় সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সমাবেশ রাঙ্গামাটির স্বজনরা।

বক্তারা বলেন, যুগান্তর শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। সব সময়সত্য ও তথ্য নির্ভরসংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক যুগান্তর। এজন্য গণমানুষের মুখপত্র হিসাবে পাঠক প্রিয়তায় দেশের এ শীর্ষ দৈনিকটি। আগামীর পথচলাতেও দেশ ও গণমানুষের কল্যাণে দৈনিক যুগান্তরের ভূমিকা বলিষ্ঠ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions