শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে বিয়ের অনুষ্ঠান থেকে আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি: অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি সদর উপজেলায় একটি বিয়ে অনুষ্ঠান থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বার্গী লেকভ্যালি রিসোর্টের বিয়ে অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ে অনুষ্ঠানে খাওয়াদাওয়ার (ভোজ) পর্ব শেষে সবার মাঝ থেকে প্রকাশ চাকমাকে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা আটক করে।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন বলেন, দুপুরে বার্গী লেকভ্যালিতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। সেখান থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দোস মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions