শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটিতে নিখোঁজ দুই তরুনী ৭ দিনেও উদ্ধার হয়নি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬০ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রাম থেকে সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা নামক দুই তরুনী ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার পর্যন্ত দুই তরুনীর কোনো সন্ধান পায়নি পুলিশ। ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ভূবন মোহন তনচংগ্যা জানান, ‌নিখোঁজ দুই তরুনীর মধ্যে সাধনা তনচংগ্যা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রামের দরিদ্র রবীন তনচংগ্যার মেয়ে ও ননাবী তনচংগ্যা একই গ্রামের খিরামন তনচংগ্যার মেয়ে। দুই তরুনী নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ননাবীর মা জানান, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুযারী) সকালে সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা দুই জনেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খুঁজেও তাদের কে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার চার দিন পর রাজস্থলী থানায় সাধারণ ডাইরী করা হয়। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিখোঁজ তরুনীর পিতা রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের পক্ষ থেকে ওই দুই তরুনীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। সব জায়গায় মোবাইল টিম দেওয়া আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions