শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৭ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে বেশ কয়েকজন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাকেও গ্রেফতার ও রিমান্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকালে দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. ফেরদৌস আলম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করেন।

গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এ মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা-কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে নিউমার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ৭ দিন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৫ দিন এবং উত্তরা পশ্চিম থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়াও রাজধানীর নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions