শিরোনাম
রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি রাঙ্গামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিল রাঙ্গামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

সেনাবাহিনীতে বড় রদবদল, সিজিএস হলেন ওয়াকার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

শুক্রবার সেনাসদর থেকে এই আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে।

বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

এ ছাড়া সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions