শিরোনাম
রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা

হবিগঞ্জে ৩ জনের আত্মহত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হবিগঞ্জে একদিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জেলার চুনারুঘাট ও আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতরা হলেন, জেলায় আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামের আব্দুল হাসিম (৮৫), চুনারুঘাট উপজেলার মাহদিরকোনা গ্রামের কাছুম আলীর পালিত ছেলে অনিক মিয়া (১৮) ও একই উপজেলার লালচান্দ চা বাগানের বাসিন্দা ফয়সল মিয়ার স্ত্রী সামিনা খাতুন (২০)।

বৃদ্ধ আব্দুল হাসিমের পেশা গ্রাম্য কবিরাজ। সোমবার সকালে নিজ বসতঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহিদ মিয়া আব্দুল হাসিম মিয়ার ছেলের বরাতে বলেন, হাসিম ঘুমিয়ে স্বপ্ন দেখতেন গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। কিছুদিন ধরে এই কথা সন্তানদের বলে আসছিলেন। সেই স্বপ্ন সত্যি করতে আত্মহত্যা করেছেন বলে পরিবার ধারণা করছে।

এ ব্যাপারে থানার ওসি এবিএম মাইদুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে হাসিম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। ’

এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন চুনারুঘাটের কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হন। মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বাংলানিউজকে জানিয়েছেন।

এছাড়া থানার এসআই গিয়াস উদ্দিন সামিনার পরিবারের বরাত দিয়ে জানান, স্বামীর সাথে ঝগড়া করে প্রায় এক বছর ধরে পিত্রালয়ে অবস্থান করছেন সামিনা। সোমবার সকালে খাবার শেষে নিজের শয়নকক্ষে প্রবেশ করেন। পরে দুপুরে পরিবারের লোকজন গিয়ে দেখতে পান গলায় রশি দিয়ে আড়ার সাথে তার মরদেহ ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions