শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, খোকনেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুই দফা সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিগত দিনে জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন দূর্নীতি-অনিয়মের অভিযোগ ছিল।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে এ পর্যন্ত পৌনে এক শতাধিক আওয়ামী লীগ ও অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে বলেও তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions