শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি? জামায়াতের মতো মিথ্যাবাদী দ্বিতীয়টি নেই যে দেশ বিশ্বাস করে না, সে উন্নতি করবে কেমন করে : মির্জা ফখরুল আমদানি-রপ্তানি বাণিজ্যে ধাক্কা

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত ইসরাইল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইসরাইল। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন।

জেরুসালেমে রুবিওর সাথে দেখা করার পর নেতানিয়াহু বলেছেন, তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ইরানের বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের হুমকি মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইসরাইল।’ তিনি আরো বলেন, আমরা এই বিষয়ে একমত হয়েছি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিৎ নয় এবং এই অঞ্চলে ইরানের আগ্রাসন প্রতিহত করতে হবে।

রুবিও বলেছেন, প্রতিটি উগ্রবাদী দলের প্রতি ইরানের সমর্থন রয়েছে। তারা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, ইসরাইল ও ইরানের মধ্যে কয়েক দশক ধরে পরোক্ষ যুদ্ধ চলমান। তারা পরস্পরে প্রক্সিযুদ্ধে লিপ্ত। তারা সুযোগ বুঝে একে অন্যকে জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে থাকে। সূত্র : রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions