শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি- জসীম উদ্দীন (৪৮) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে। অপরজন আমির হোসেন (৪৫) কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।

মামলা এজাহারের সূত্রে জানা যায়, ২০১৫ সালে বুলু আক্তারের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় জসীম উদ্দীনের। বুলু আক্তারের প্রথম ঘরের ৩০ বছরের কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল। ২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়ে সুস্থ করেছিলেন তাকে। ২০২২ সালের ৭ মে বুলু আক্তারের স্বামীর বন্ধু আমির হোসেনের সঙ্গে মেয়ের শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার কারণে সামাজিক সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

পরবর্তীতে ১৭ মে বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামীর বন্ধু আমির হোসেন মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউনিয়নের সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বুলু আক্তারকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মেয়েকে রাতভর দু’জনে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ২০২২ সালের ১৮ মে মেয়েকে ধর্ষণের অভিযোগে বুলু আক্তার জসিম উদ্দিন ও আমির হোসেনকে আসামি করে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

বান্দরবানে জেলা আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions