শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

ফজলে করিমকে তোলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়, যেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফজলে করিম চৌধুরীকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিল।

গত বছরের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ফজলে করিম চৌধুরীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, জমি দখলসহ মোট ১০টি মামলা রয়েছে।

ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions