শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

শান্তিরক্ষা মিশনে র‍্যাব, ডিজিএফআই, ডিবি সদস্য মনোনয়নের ব্যাপারে যা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যেসব সামরিক বা পুলিশ সদস্য র‌্যাব, ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত করা হবে না। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (ওএইচসিএইচআর) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের উদ্দেশে বলা হয়েছে, জাতিসংঘ শান্তি মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন, যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন, তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যথাযথ স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত জাতিসংঘের শান্তি অভিযান বিভাগে মনোনয়ন স্থগিত রাখা হবে। ২০২১ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের অভিজাত আধাসামরিক বাহিনী র‍্যাব এবং এর সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর মানবাধিকার-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে শত শত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরের বছর, জাতিসংঘকে পাঠানো একটি চিঠিতে, ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করে যে শান্তিরক্ষা মিশনে র‍্যাবের সদস্যদের মোতায়েনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
সূত্র : টিবিএস নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions