শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

‘১৪ জনের একটি চক্র দেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে’

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- একটি চক্র বাংলাদেশের মূল ধারার কোনো রাজনৈতিক দল যেনো রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি জানান, ১৪ জনের (মূল নেতৃত্ব) একটি চক্র বাংলাদেশে বিএনপি, জামায়াত, বাম-ডান, আওয়ামী লীগসহ কোন মূল ধারার রাজনৈতিক দল যেন কিছুতেই সহসা নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ‍্যমে এই চক্র বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে মূল বাঁধা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জুলকারনাইন সায়ের জানান, একই গোষ্ঠি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকেও বেকায়দায় ফেলতে অত‍ি-তৎপর, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার যেন সহসা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে না পারে সেই লক্ষ‍্যে এরা অগ্রসর হচ্ছে। জামায়াতকে বাজেভাবে উপস্থাপন করতে এরা বিভিন্ন গোষ্ঠিকে ব‍্যবহার করছে। দাঁড়িটুপি পড়লেই যে কেউ জামায়াত সংশ্লিষ্ট আপনাদের এই ধারনা বাদ দেওয়া সে কারণেই বেশ জরুরি।
‘১৪ জনের একটি চক্র দেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে’
ড. জাফর ইকবাল নামের পেজে হাদিস প্রচার, যা জানা গেল

তিনি আরও জানান, বিএনপির আভ্যন্তরীণ কিছু সমস‍্যার সুযোগটাও একে শতভাগ ব‍্যবহার করছে। আর দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিনিয়ত এরা বিশেষ একটা গোষ্ঠীকে মাঠে নামিয়ে অহেতুক মব সৃষ্টি করছে।

সবশেষে তিনি জানান, যথাসময়ে আপনারা এদের নাম, বিস্তারিত এবং মূল উদ্দেশ‍্য জেনে যাবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions