শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মাঘী পূর্ণিমা উদযাপন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৮ বুদ্ধাব্দ মঙ্গলবার ধর্মীয় ভাব-গম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে “মাঘী পূর্ণিমা”র পুষ্পিত চেতনায় বসন্তের স্নিগ্ধ সকালে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন করা হয়।
উক্ত ধর্মীয়ানুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিহারাধক্ষ্য ভদন্ত করুনাপাল থেরো ও ধর্মীয় সভার অনুষ্ঠানে আর্যশ্রাবক শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে) এর শিষ্য ভদন্ত মঙ্গলদর্শী মহাস্থবির এর একক ধর্মদেশনা প্রদান করেন।
মাঘী পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, সম্মিলিত বৌদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, একক ধর্ম দেশনা প্রদান, ভদন্ত মঙ্গলদর্শী মহাস্থবির ভিক্ষুসঙ্গের সমীপে পিণ্ডদান, খন্ডকালীন বিদর্শন ভাবনা এবং বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ করা হয়।
এসময় রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, সদস্য-সচিব ধীমান বড়ুয়া,নির্মল বড়য়া মিলন,সুকুমার বড়ুয়া,তপন কান্তি বড়ুয়া,সম্ভু বড়ুয়া, সুজিত বড়ুয়া, খোকন বড়ুয়া, সচিত্র বড়ুয়া, শ্যামল বড়ুয়া, দিকুল বড়ুয়া,সুজিত বড়ুয়া লাভলুসহ রাঙামাটির বৌদ্ধ ছাত্র-যুব সমাজের সদস্যগণ এবং বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions