শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

মোদির যুক্তরাষ্ট্র সফরের সূচি জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের মার্কিন সফরসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানালো ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিকদের কাছে এই সফরের কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১২ ফেব্রুয়ারি আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প শপথ নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশে যাওয়ার আমন্ত্রণকে দু’দেশের সুসম্পর্কেরই প্রতিফলন বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। তিনি আশা প্রকাশ করেন, এই সফরে ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, ভারতের উপর শুল্ক চাপানোর মতো নানা হুমকির আবহে মোদির এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। গত ২৭ জানুয়ারি ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দু’জনের দীর্ঘ আলোচনা হয়েছিল। পরের দিন ট্রাম্প জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে। কবে মোদি যুক্তরাষ্ট্রে যেতে পারেন, তা নিয়ে চর্চা চলছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions