শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১১

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- সুইডেনের ওরেব্রো শহরে রিসবার্গস্কা স্কুলে বন্দুক হামলায় বন্দুকধারীসহ প্রায় ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ‘সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং নিহতদের মধ্যে তাকেও পাওয়া গেছে। তবে এর আগে তার কোনো অপরাধের ইতিহাস ছিল না। তাৎক্ষণিকভাবে তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, পাঁচজনকে গুলি করা হয়েছে এবং ঘটনা হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্র অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions