শিরোনাম
জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প

এনআইডি সংশোধন প্রক্রিয়া মানবিক করার উদ্যোগ নির্বাচন কমিশনের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও মানবিক করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি স্বল্প সময়ের মধ্যে এ সংক্রান্ত সার্বিক বিষয় রিভিউ করে সুপারিশ করবে। সেই সুপারিশের আলোকে একটা মানবিক নীতিমালার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। যার কিছু কিছু মানবিক এবং আর কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে যৌক্তিক।

তিনি বলেন, আমরা একটা কমিটি ফরম করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে। এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য, তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়। আর যেগুলো আইনগতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়।

তিনি আরও বলেন, ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions