শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

৩৩ হাজার কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, চমকে গেলেন বিজ্ঞানীরাই

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মহাকাশে বিজ্ঞানীরা সবচেয়ে বড় যে ঝড় বা মহাপ্রলয়ের সন্ধান পেয়েছেন তা ধেয়ে আসছে সবচেয়ে দ্রুত বা তীব্র বেগে। আশঙ্কা করা হচ্ছে- এর ফলে ব্যাহত হতে পারে জনজীবন। এ হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৩ হাজার কিলোমিটার। যেখানে ছোট একটি ঝড়ই রীতিমতো বড় ধ্বংসলীলা চালাতে পারে। সেখানে এ ঝড় বিশ্বের জন্য কী বয়ে আনবে তা অনুমেয়।

এর খবরে চমকে গিয়েছেন খোদ বিজ্ঞানীরাও। এর আগে বিশ্বের সব থেকে শক্তিশালী ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার।

জ্যোতির্বিদের শনাক্ত করা সৌরজগতের আউটার প্ল্যানেটে সুপারসনিক জেটস্ট্রিমটি হলো WASP-127b গ্রহ। যা পৃথিবী থেকে প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এটা মূলত দৈত্যাকার গ্যাসীয় একটি গ্রহ। যার আকার বৃহস্পতি গ্রহের তুলনায় কিছুটা বড়। কিন্তু এর ভর খুবই কম। মহাকাশে এটাই সব থেকে দ্রুত বা তীব্র হাওয়া।

এই দৈত্যাকার গ্রহটি আবিষ্কার হয়েছিল ২০১৬ সালে। এ গ্রহের নিরক্ষরেখায় শক্তিশালী একটি ঝড়ের বিশালাকার বলয় বিরাজ করে। আসলে আমাদের সৌরজগতের অন্যান্য গ্যাসীয় গ্রহের বাইরে যে বলয় দেখা যায়, সেগুলির মতোই হয় এটিও। যদিও ঝড় বা হাওয়ার গতিবেগ এখনও বেশ রহস্যজনক।

গত ২১ জানুয়ারি Astronomy and Astrophysics জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। যেখানে ঝড় বা হাওয়ার গতিবেগ ব্যাখ্যা করা হয়েছে। জায়ান্ট টেলিস্কোপ (ভিএলটি)-র সাহায্যে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র বিজ্ঞানীরা এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions