শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে একটি গাড়িতে করে ভারতীয় চিনি পরিবহনকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন দীঘিনালা বোয়ালখালী এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক কাজল বড়ুয়া (৫৮) ও একই উপজেলার রশিকনগর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে চারটি বস্তায় অবৈধ পথে আসা ২০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাজেক-উদয়পুর সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পাচারকালে তাদের আটক করা হয়।

এ ঘটনায় দীঘিনালা থানায় আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions