শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

কবির বিন আনোয়ারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুটি মামলা দায়ের করা হয়। একই কার্যালয়ে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, কবির বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। অপর দিকে তার স্ত্রী তৌফিকা আহমেদের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। তাদের দুজনের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। আবদুস শহীদ ১৮টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions