শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে লাভ-ক্ষতি নিরূপণে কমিটি গঠন হবে: উপদেষ্টা এম সাখাওয়াত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

উপদেষ্টা বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টিনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পন্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রামগড় স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, প্রকল্প পরিচালক সরওয়ার আলম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, ওসি মোহাম্মদ মাঈন উদ্দীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions