শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- আগামী ১ মার্চ থেকে চলতি বছরের পবিত্র রমজান মাস ও ৩০ অথবা ৩১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

রোববার (১২ জানুয়ারি) আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ, আর মাত্র সাত সপ্তাহ পর শুরু পবিত্র রমজান।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনে হলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। আর ৩০ দিনে হলে ৩১ মার্চ ঈদ হবে।

উল্লেখ্য, রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আর জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। এরপর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions