শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য চট্টগ্রামের ৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আগের নেতারাই

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৮১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আগের নেতারাই। ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা, ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে দীপংকর তালুকদার এবং ৩০০ নম্বর বান্দরবান আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বীর বাহারদুর উসৈশিং।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ২৯৮, ২৯৯ এবং ৩০০ নম্বর সংসদীয় পুরনো তিন সংসদ সদস্যের নাম ঘোষণা করেন দলীয় সাধারণ সম্পাদক।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলা থেকে এই তিন নেতাই আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তিনজনই বিজয়ী হন। এবারও নানা আলোচনা আর গুঞ্জন উড়িয়ে ফের দলের মনোনয়ন পেয়েছেন পাহাড়ের এই তিন নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সংসদীয় আসন থেকে একাধিক প্রার্থী দলীয়মনোনয়ন প্রত্যাশী হলেও দলের মনোনয়ন বোর্ড আস্থা রেখেছেন পাহাড়ের ‘নৌকার পুরনো মাঝি’দের ওপরেই।

জানা গেছে, ৩০০ নম্বর বান্দরবান আসনে দলীয় মনোনয়ন পাওয়া বীর বাহাদুর উসৈশিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে দলীয় মনোনয়ন পাওয়া দীপংকর তালুকদার রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীও।

২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন পাওয়া কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান।সারা বাংলা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions