শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি? প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকর মাধ্যম রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর

ফের বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান, পাত্রী কে?

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৫ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ভক্তদের চমকে দিয়ে নতুন বছরের শুরুতেই বিয়ের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় এ গায়ক ও অভিনেতা। বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবেই চমকে দিল তাহসানের ভক্ত-অনুরাগীদের।

 

জানা গেছে, জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কোনরকমের পূর্ভাবাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অবাক বনেই গেছেন।

 

এছাড়াও শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

 

এক নেটিজেনের মন্তব্য, ‘অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।’

 

এদিকে, তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

 

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও তিনি বেশ জনপ্রিয়।

 

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions