শিরোনাম
রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খাগড়াছড়িতে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন নিশিকা চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৮ দেখা হয়েছে
Oplus_131072

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে নিশিকা চাকমা (৩৫) নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ কন্যা সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতকের মধ্যে একজন একটু অসুস্থ, দুইজন সুস্থ আছেন এবং মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোরে খাগড়াছড়ি সদরস্থ হেল্থ কেয়ার হাসপাতাল তিন কন্যা সন্তান প্রসব করেন নিশিকা চাকসা নামের ওই নারী। নিশিকা চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোননছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে নতুন বাগান এলাকার সুনায়ন চাকমার স্ত্রী।

ওই নারীর সঙ্গে থাকা অভিভাবক বলেন, নারী বৃহস্পতিবার ভোরে হেল্থ কেয়ার হসপিতালে ভর্তি করা হয়। নিশিকা চাকমা আজ একসঙ্গে তিনটা মেয়ে জন্ম দিয়েছে। তাদের সংসারে পূর্বে আরও ৪জন কন্যা সন্তান রয়েছে।তিনি এর আগেও যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই নিয়ে মোট ৭জন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি।

হেল্থ কেয়ার হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. আশুতোষ চাকমা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রসব ব্যথা নিয়ে হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে বোর সাড়ে ৬টার দিকে সিজার ছাড়া একে একে তিন কন্যা সন্তান প্রসব করেন। বাচ্চার মা সুস্থ আছে, তবে বাচ্চাগুলোর মধ্য থেকে একজন কিছুটা অপরিপক্ক অবস্থায় রয়েছে। বর্তমানে নবজাতকগুলো সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ডা. ওমর ফারুক বলেন, ভোরে একটি প্রাইভেট হাসপাতালে তিন কন্যা সন্তান প্রসব করেন। তিনটি বাচ্চা আমাদের সদর হাসপাতালে আনা হয়েছে। তিনজনের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল,তবে একজন শ্বাসকষ্ট ভুগছেন,তবে আগের চেয়ে অবস্থা উন্নতি হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions