শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

আগামী বিজয় দিবসের আগেই গণহত্যাকারীদের বিচারের রায়: আসিফ নজরুল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগে বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের বিচারের রায়ের মাধ্যমে উদ্‌যাপন করব।’

আজ শনিবার খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

সরকারের মূল দায়িত্ব তিনটি উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সেটা হচ্ছে বিচার, সংস্কার ও নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা করতে আমরা বদ্ধপরিকর।’

আওয়ামী লীগের আমলে কমপক্ষে চারটি মানবতাবিরোধী অপরাধ হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, ‘তা হলো—জুলাই–আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। আমরা যত দিন দায়িত্বে আছি—এসব হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা গ্রহণ করব।’
জুলাই গণহত্যার বিচারে ‘ধীরগতি’ কেন, ব্যাখ্যা করলেন আইন উপদেষ্টাজুলাই গণহত্যার বিচারে ‘ধীরগতি’ কেন, ব্যাখ্যা করলেন আইন উপদেষ্টা

সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় আরও কথা বলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য জাহিদ আহসান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions