শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়। আগামী তিনদিনের মধ্যে তাদের শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

নোটিশে আরও জানানো হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচারণের শামিল। আপনার এমন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখা তলব করা হয়েছে।’

এর আগে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি ও ৬২ এএসপির নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা প্রদানের নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions