শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) পটিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

পটিয়া প্রেসক্লাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার অভিযোগ এনে বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পটিয়া উপজেলার পক্ষ থেকে লিখিত অভিযোগটি দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘শান্তি শৃংখলা অবনতি হওয়ার আশংকা দেখা দেয়ায় ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions