বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. আতিকুস সামাদ আজ রবিবার এই বিজ্ঞপ্তি দেন।

এতে বলা হয়েছে, ‘আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
’

সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions