শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

কলকাতায় পতাকা পোড়ানো এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহে বাংলাদেশের নিন্দা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দেয়াল ঘেঁষে বঙ্গীয় হিন্দু জাগরণ নামীয় সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশের পতাকা পোড়ানো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে কলকাতা উপ-হাইকমিশনসহ ভারতে থাকা বাংলাদেশের সব মিশনের সুরক্ষা এবং নিযুক্ত কূটনীতিক, তাদের পরিবার, এবং নন ডিপ্লোমেট স্টাফ মেম্বারদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ মিশনের সীমানার কাছে চলে যায়। এতে মিশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত বিবৃতিতে কলকাতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের সংগঠন কর্তৃক সহিংস বিক্ষোভটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ। বিক্ষোভকারীদের একটি বৃহৎ অংশ সমাবেশে বেশ সহিংস তৎপরতা দেখিয়েছে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ মিশনের সীমানায় পৌঁছে যায়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়াসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। উদ্ভূত এই পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে মনে হলেও হাইকমিশনের সকল সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোয় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এমন নিন্দনীয় কাজ যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় উল্লেখ করে বলা হয়, কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতের অন্যান্য অঞ্চলের সকল কূটনৈতিক মিশনের সদস্য এবং স্টাফ মেম্বারদের নিরাপত্তা ভারত সরকারকেই নিশ্চিত করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions