শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

জামিন নামঞ্জুর, চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে প্রেরণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩২২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশদ্রোহী মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্টেপ‌লিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে জা‌মি‌ন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জা‌নিয়েছেন তার আইনজীবী এড. সৌরভ কা‌ন্তি দাশ।

এর আগে সকাল ১০ টায় কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

এদিকে তাকে আদালতে আনার খবরে তার ভক্তরা সকাল থেকে আদালতের সামনে জড়ো হতে দেখা যায়। তাকে মু‌ক্তি দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। যদিও আদালত প্রাঙ্গণে বি‌জি‌বি ও পু‌লি‌শ সদস্যরা অবস্থান করছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions