শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

উত্তাল পাকিস্তান, বিক্ষোভ দমনে রাজধানীতে সেনা মোতায়েন, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আবারও উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের ডাকে ইসলামাবাদ অভিমুখি বিক্ষোভে রাস্তায় নেমেছে দলটির হাজার হাজার নেতাকর্মীরা। তাদের দমনে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। এতে ইমরান সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে অনলাইন জিও নিউজ। এসব সহিংসতায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদমাধ্যমটি।

জিও নিউজ বলছে, সংবিধানের ২৪৫ নং ধারার দোহাই দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে- দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের সঙ্গে লৌহহস্তে মোকাবিলা করতে পুলিশকে সহায়তা করবে সেনা সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী কারফিউ জারি করতে পারবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে সেনাবাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানেরও অনুমতি দিয়েছে সরকার। সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে, অরাজকতা সৃষ্টিকারী ও চরমপন্থীদের দমনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
শ্রীনগর হাইওয়েতে একটি মর্মান্তিক ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে কিছু ‘দুষ্কৃতকারী’ রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্যারাট্রুপার ও এক বেসামরিক ব্যক্তি রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য।

ইমরান সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের বিভিন্ন স্থানে শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দাবি পূরণ না হলে রাজধানী অভিমুখে যাত্রায় বিরত না দেওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই সমর্থকরা। ইমরান খানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন তারা। গত রোববার থেকে ইসলামাবাদের ডি-চকে জড়ো হওয়ার চেষ্টা করছেন পিটিআই নেতাকর্মীরা।

এর আগে কারাবন্দি ইমরান তার দলের নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের ডাক দেন। যার প্রেক্ষিতে রাজধানী অভিমুখে রওয়ানা হয়েছে দলটির সমর্থকরা। ইসলামাবাদে প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বড় বড় ট্রাক দিয়ে অবরোধ করা সত্ত্বেও রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্য ও প্রায় চার হাজার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions