শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

সরকার দ্রুত নির্বাচন দিতে চায়: এএফপিকে প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী। তাই সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া হবে।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার ১৩ নভেম্বর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা বলেন।

এসময় ড. ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি নির্বাচন কত দ্রুত হবে তা নির্ধারণ করবে।

দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছিলাম, আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, সেইসাথে সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার আকৃতিতে দ্রুত একমত হওয়া দরকার। যে কোন সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও আছি।

তিনি বলেন, আমরা আশা করছি যে আমরা এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রাখতে পারব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions