শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

‘মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী মার্গো রবি’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- হলিউডের তুমুল জনপ্রিয় বার্বি খ্যাত অভিনেত্রী মার্গো রবি মাতৃত্বের স্বাদ নিলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা যায় পুত্রসন্তানের মা হয়েছেন মার্গো রবি। এ বিষয়ে জানা যায়, গত ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা। মার্গো রবি এবং টম একারলি দম্পতির প্রথম সন্তান এটি।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে গত জুলাই মাসে স্বামী টম একারলির সাথে লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাদের প্রেমের শুরু।

এ প্রসঙ্গে শনিবার (২ নভেম্বর) ডেইল মেইলের প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগেই প্রসব ব্যথা শুরু হয় মার্গো রবির। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় তাদের একটা ছেলে বাবু হয়েছে। মা ছেলে দুজনেই সুস্থ আছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions