শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ‘সমকাল’-এর প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

সহকর্মী সাংবাদিকরা জানান, জেলা শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে প্রদীপ চৌধুরী বাড়ি ফিরছিলেন। পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
তিনি ৫ আগস্ট পরবর্তী খাগড়াছড়ি সদর থানাসহ জেলার ৪টি থানায় পৃথক ৫টি মামলার এজহারভুক্ত আসামি। মামলাগুলোর ৪টিই করেছেন বিএনপি‘র নেতাকর্মীরা। ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। এ ছাড়া ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামি করা হয়।

সাংবাদিক প্রদীপ চৌধুরী দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী মামলায় খাগড়াছড়ির আরো ৬ জ্যেষ্ঠ সাংবাদিককে আসামি করা হয়েছে। মামলার ভয়ে তারাও আত্মগোপনে আছেন।

সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবি করা হয়। একই সঙ্গে তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions