শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

হাসিনার রাজনীতি ছিল দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন করা : মাওলানা মামুনুল হক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য রাজনীতিতে এসেছিলেন। শুধু দেশের মানুষ ও জাতির বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রতিশোধ নিয়েছেন। বিভাজন ও প্রতিশোধের রাজনীতি করে দেশকে ধ্বংস করার যত আয়োজন সব করেছেন তিনি।

লক্ষ্মীপুর জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে খেলাফত মজলিসের ব্যানারে এ আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি, চেয়েছিলেন তিলকবাদী মুখ্যমন্ত্রী হতে। অর্থ পাচার করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। মেগাপ্রকল্পের নামে, মেগাদুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশকে অন্তঃসারশূন্য করে একটি পরনির্ভরশীল দেশে পরিণত করতে চেয়েছিল। দেশ ও জাতির অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি।’

তিনি আরো বলেন, ‘শুধু জুলাই-আগস্টে ১৬৩২ জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আরো অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। তাদের লাশের পর্যন্ত কোনো হদিস নেই। এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।’

বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে থাকলে চলবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রের এবং চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বিগত ১৫ বছর স্বৈরাচারের দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে। যাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। তাদের সবাইকে ঐক্য আরো বহুদিন ধরে রাখতে হবে। এখনই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সেই ফ্যাসিবাদকে আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মামুনুল হক বলেন, ‘সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি।’ তাই শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মোহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ওযায়ের আমিন ও আ ন ম নোমান সিদ্দিকী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions