শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০ জন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৮৭৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলে বাসের চাপায় ২ জন নিহত ও গুরুতর ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সন্ধ্যা ৭ টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ করছে। বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইট ভাটার শ্রমিকরা আজ সকালে চট্টগ্রাম থেকে বাস যোগে রাঙ্গামাটি পর্যটন ঘুরতে আসে। দিন ভর রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের ২ জন পর্যটক চাপা পড়ে। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের
রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের
উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করি এবং বাসের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাঙ্গামাটি কতোয়ালী থানার সেকেন্ড অফিসার মোঃ আকতার জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার
সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে আছে।
দু জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions