শিরোনাম
বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! সমঝোতার দ্বারপ্রান্তে দুই পক্ষ হতাশায় পদপ্রত্যাশীরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ঠিক রাখতে খননের পরিকল্পনা করছে সরকার রাঙ্গামাটির লংগদুতে গ্রাহকের কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী উধাও পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির কাউখালীর নারী ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সে, শিরোপা জয় স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙ্গামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

রাউজানে ৪ অবৈধ ইটভাটায় ১ লাখ ৮০ হাজার টাকার জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১২ দেখা হয়েছে

রাউজান:- রাউজানে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর) উপজেলার জয়নগর, রাশিদাপাড়া ও কলমপতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

তিনি জানান, অবৈধভাবে জেলা প্রশাসকের অনুমোদনবিহীন স্থান থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহারের প্রস্তুতি নেয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন করায় একই আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স যমুনা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা- এস বি) নামক ইটভাটার ম্যানেজার সাজ্জাদ হোসেন চৌধুরী (৩৭), মেসার্স হজরত জলিল শাহ্ (র:) ব্রিকস (মার্কা-এফ বি বি) এর ম্যানেজার মো: ইলিয়াস (৫৫), মেসার্স আনোয়ার ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা৫০৫)- কে ০৩ টি পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে এবং মেসার্স একতা ব্রিকস (মার্কা-এ বি) নামক ইটভাটার ম্যানেজার মোঃ আবুল কালাম (৩৪) কে ০১ টি মামলায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions