শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গুনিয়ায় দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবৈধভাবে কাটা মাটি দিয়ে ইট তৈরি করায় রাঙ্গুনিয়ার দুইটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। গতকাল রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ এতে সহায়তা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অনুমোদনবিহীন স্থান থেকে মাটি কেটে ইট তৈরির প্রস্তুতি নেয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন করায় একই আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স মক্কা মদিনা ব্রিকস নামে ইটভাটার ম্যানেজার সুনীল কান্তি দাস এবং মেসার্স সিরাজ রফিক সাইফু এন্ড ব্রাদার্স নামক ইটভাটার ম্যানেজার মুহাম্মদ রাকিব হোসেনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, রাঙ্গুনিয়া থানা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions