শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

একদফা দাবি’র বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুপুর পর্যন্ত নার্সদের কর্মবিরতি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙ্গামাটিতেও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সরা।

আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এক দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালনে নেতৃত্ব দিয়েছেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাঙ্গামাটি জেলার আহবায়ক শুভ্রারানী বড়ুয়া, সংগঠনটির সদস্য সচিব মিঠু তালুকদার, সদস্য সাধনা চাকমা, সুমিত্রা বড়ুয়া, শাহিদা আক্তার, পারভীন আক্তার, সাগরিকা চাকমা, রোকন, আব্দুল্লাহ প্রমুখ নার্স নেতৃবৃন্দ।

আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা। তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।

কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এতে বিক্ষুব্ধ হয়ে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।

তারা জানান, মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সব নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ। অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি।

এ অবস্থায় আমাদের কেন্দ্র থেকে ঘোষিত এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালন করা হচ্ছে। বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।

তাদের এক দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানিয়ে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ বলেন, অন্যথায় কেন্দ্র ঘোষিত কঠোর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা পূর্বক সকল আন্দোলন কর্মসূচী রাঙ্গামাটিতেও সর্বাত্মকভাবে পালন করা হবে।

এদিকে, কর্মবিরতি চলাকালীন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটিসহ অন্যান্য ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions