শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পাহাড়ি- বাঙালি সংঘর্ষ ছড়ায়। সংঘর্ষ চলাকালে অনিক চাকমা নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (৪ অক্টোবর) অভিযান চালিয়ে রাঙ্গামাটি শহর থেকে মো. আবরার (১৮) এবং বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে মো. রুবেলকে (২৩) আটক করে পুলিশ।

এদিন বিকেলে আটকদের রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন মিলির আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাঙ্গামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরের সাম্প্রদায়িক সহিংসতায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশমুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার দুদিন পর ২২ সেপ্টেম্বর রাঙ্গামাটি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে নিহত অনিকের বাবা আদর সেন চাকমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions