শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ইংলিশদের বাংলাওয়াশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ছবি: ওমর ফারুক
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার তিন ম্যাচের সিরিজে কোনো দলকে হোয়াইটওয়াশ করেছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৪২ রান করতে পারে ইংলিশরা।

১৩ ওভার পর্যন্ত ইংল্যান্ডের দিকেই ছিল ম্যাচের ভাগ্য। ১২.৫ ওভারে ১ উইকেট তখন তাদের রান ছিল ১০০। কিন্তু এ টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচেই প্রত্যাবার্তনের গল্প লিখেছে বাংলাদেশ। আজও হলো তাই। পরের ৭ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছে কেবল ৪২ রান। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের দুর্দান্ত বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে বাংলাদেশ।

আর তাতে দ্বিতীয়বার কোনো দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ইংলিশরা।

প্রথম ওভারেই ফিল সল্টকে ড্রেসিংরুমে ফিরিয়ে বাংলাদেশকে ভালো এনে দেন তানভীর ইসলাম। সল্টে ভাগ্য খারাপও বটে। বক্সের ভিতরে পা থাকলেও, তা ছিল মাঠি থেকে আলগা। লিটন দাস স্টাম্পিং করেই বুঝতে পেরেছিলেন সল্টের ড্রেসিংরুমে ফেরা নিশ্চিত। টিভি রিপ্লেতেও তাই দেখা যায়। গোল্ডেন ডাক মেরে ফেরেন সল্ট।

দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও জস বাটলার ৯৫ রানের জুটি গড়ে চাপ সামলিয়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। ১৪তম ওভারের প্রথম বলেই মালনকে ৫৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজ। স্কোর ১০০ তেই বাটলারকেও দুর্দান্ত এক থ্রোতে ফেরান মেহেদী হাসান মিরাজ। রানআউট হয়ে ফেরা বাটলারের ব্যাট থেকে আসে ৪০ রান।

এরপর কেউ আর ম্যাচের হাল ধরতে পারেননি। ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের হয়ে তাসকিন ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ১ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আগের পাঁচ ম্যাচে চেনারূপে দেখা যায়নি লিটন দাসকে। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বরূপে ফিরেছেন এই ওপেনার। লিটন জ্বলে ওঠার ম্যাচে আগে ব্যাটিং করে ২ উইকেটে ১৫৮ রান করে বাংলাদেশ।

৫৭ বলে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন লিটন। এ সংস্করণে এটি তাঁর ৯ম ফিফটি। লিটন। ১০টি চার ও একটি ছয় ছিল ইনিংসে। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। ৪ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

এর আগে ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান। তবে ডেথ ওভারে স্যাম কারান, ক্রিস জর্দান ও জফরা আর্চারদের নিয়ন্ত্রত বোলিংয়ে সেভাবে রান তুলেতে পারেনি বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেটে করেছেন ১৫৮ রান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচ ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯ম ফিফটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions