শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উৎসবে সর্বাত্মকভাবে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ দেখা হয়েছে

বান্দরবান:- আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সর্বাত্মকভাবে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে ৫ ইবির মাল্টিপারপাস সেডে শারদীয় দুর্গা উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ও দুর্গা উৎসব উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ- অধিনায়ক মো. মেহেদি হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ সাজেদুর রহমান , বান্দরবান কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটির সভাপতি রাজেশ্বর দাস বিপ্লব সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে জোন কমান্ড লে: কর্নেল এএস এম মাহমুদুল হাসান জানান , ভবিষ্যতের ন্যায় সম্প্রীতির বান্দরবানে আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে সর্বদা আছি এবং থাকবো। তারই ধারাবাহিকতায় বান্দরবানে শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা কাজ করা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions