শিরোনাম
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কী দিয়েছে খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি

রাঙ্গামাটির সাবেক এমপি দীপংকর তালুকদার,হাজী মো. মুছা মাতব্বর,অংসিপ্রু চৌধুরী,বৃষকেতু চাকমা,রেমলিয়ানা পাংখোয়া দুদকের জালে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭০৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দীপংকর তালুকদার ছাড়াও অভিযুক্ত সাবেক এমপিরা হলেন, চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী, রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা-৩ আসনের ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা-৫ আসনের এম এ জাহের, ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এবং নীলফামারীর-১ এর আফতাব উদ্দিন সরকার। এ ছাড়া সংরক্ষিত নারী আসন-১৬ এর সাবেক সংসদ সদস্য হোসনে আরা।

এই ১০ জন সাবেক এমপির বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে।

এছাড়াও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ারের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions