শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

উন্নয়নের অংশীদার হলেও ১৫ বছরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পাননি— দেবপ্রিয়

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গত ১৫ বছরে উন্নয়ন হলেও দেশের সাধারণ জনগণ বা শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য হিসাব পাননি বলে উল্লেখ করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, পারিশ্রমিকের সঙ্গে অন্যান্য সুবিধাও দেয়া হয়নি। এছাড়া কলকারখানা বন্ধ হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবনের হলরুমে এসব কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয়।

তিনি বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা তরুণ ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের প্রত্যাশা ও সমস্যাগুলো কী সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। তাদের সমস্যার কথা শুনেছি।

এর আগে বৈঠকে বসেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। এসময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ শ্বেতপত্র কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions