শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

রাঙ্গামাটি নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে নন-নার্স প্রশাসন কর্মকর্তাদের অপসারণ, ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি সমমান প্রদানসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ।

বুধবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে হাসপাতালে কর্মরত নার্সরাও অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন রাঙামাটি নার্সিং ইন্সটিউটের শিক্ষার্থী সাজিদ আহমাদ, রিয়া দে, তিষা বড়–য়া ও স্টাফদের পক্ষ থেকে সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার।

শিক্ষার্থীরা জানান, এইচএসসি পাশ করে নার্সিং কোর্স সমাপ্ত করার পরও আমাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান ধরা হয়। তাহলে আমরা আর ৩ বছরের নার্সিং কোর্স এবং ৬ মাসের ইন্টার্নশিপ করে আমাদের লাভ কোথায়? তাই আমরা সরকারের কাছে অনতিবিলম্বে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা নার্সিং কোর্স শেষ করার পর পোস্ট বেসিক এবং এমএসসি করতে হবে, তারপর আমরা বিসিএস দিতে পারবো। ততদিন আমাদের চাকরির বয়স থাকবে না। তাই আমরা আমাদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করার দাবি জানাচ্ছি। এই দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions