শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিল লিমিটেডের (কেপিএম) কাগজ উৎপাদন শুরু হয়েছে। বুধবার রাত ৮টা থেকে এ কারখানাটি উৎপাদন কাজ শুরু করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের দ্বারা পরিচালিত কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী এ কারখানার প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে উৎপাদিত এ বাঁশ কারখানায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু পুরানো এ কাগজ কলটিতে কাঁচামাল সরবরাহ না থাকায় গত ২০ জুলাই থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই মাস ধরে মিলের উৎপাদন বন্ধ ছিল। অবশেষে এ মিলের সব সংকট কাটিয়ে গত বুধবার রাত ৮টা থেকে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে। কারখানাটি চালুর দাবিতে গত ১২ সেপ্টেম্বর কেপিএম সিবিএ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছিল।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, পুনরায় কাগজ উৎপাদনে যাওয়ায় শ্রমিক-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে গিয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম বলেন, কাঁচামালের সংকট থাকায় প্রায় দুই মাস পর্ষন্ত কেপিএমে কাগজ উৎপাদন করা যায়নি। তবে সকল সংকট কাটিয়ে বুধবার রাত ৮টা থেকে আমরা আবার কাজে ফিরেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions