শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ভারত সফরের টেস্ট দলে জাকের, নেই শরিফুল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজসহ চার স্পিনার নেওয়া হয়েছে দলে।

জাকের আলী পাকিস্তানে ‘এ’ দলের সফরে ছিলেন। সেখানে চারদিনের ম্যাচে ১৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। যে কারণে তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে। ভারত সিরিজের আগে দলের অনুশীলন ক্যাম্পে সাদা বলে অনুশীলন শুরু করেন জাকের। পরে তাকে লিটন-শান্তদের সঙ্গে লাল বলেও অনুশীলন করতে দেখা যায়।

ভারতের উইকেট স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। একাদশে দু’জনের বেশি পেসার রাখার সম্ভাবনা কম। স্পিনার তাইজুল ইসলাম ঢুকবেন একাদশে। যে কারণে পেসার শরিফুলকে বিশ্রামে রাখা হয়েছে। পাকিস্তানে ইনজুরিতে পড়লেও ঢাকায় অনুশীলন ক্যাম্পে বোলিং অনুশীলনে ছিলেন তিনি।

বাংলাদেশ ও ভারত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে। এরপর তিন ম্যাচের টি-২০ খেলে দেশে ফিরবেন শান্তরা। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর টি-২০ তিনটি মাঠে গড়াবে।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions