শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

সারা দেশে সংঘর্ষে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে ৫০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সারা দেশে দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন। এর আগে, পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সারা দেশে সন্ত্রাসী হামায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও দিনাজপুর সদর থানায় হামলা হয়েছে। হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions