শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

দীর্ঘ ৭ পর রাঙ্গামাটিতে পর্দা উঠলো জেলাপ্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-দীর্ঘ ৭ পর রাঙ্গামাটিতে পর্দা উঠলো জেলাপ্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। ২০১৫ সালের পর আবারো শুরু হলো এই টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা বনাম জুরাছড়ি উপজেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো এই টুর্ণামেন্ট।
রবিবার ১২ মার্চ রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক মো: মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার ও ফুটবল উপ কমিটির আহবায়ক মীর তৌহিদের সভাপতিত্বে আনুষ্ঠান মঞ্চে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল নাথ, কাউখালী উপজেলা নির্বঅহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া।
প্রধান অতিথির উদ্বোধনী ভাষনে মো মিজানুর রহমান বলেন, খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে বার্তা দিতে চাই তরুন প্রজন্ম যাতে খেলা প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে নিয়মিত খেলাধুলার আয়োজন করার। শুধু বরুন নয় রাঙ্গামাটি থেকে আরো খেলোয়াড় জাতীয় দলে খেলবে বলে প্রত্যাশা করেন।

সভাপতির ভাষনে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় তুলে আনার জন্য নিয়মিত টুর্ণামেন্টের পাশাপাশি প্রশিক্ষণ ক্যাম্পেরও আয়োজন কর হবে। একই সাথে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যায় নির্বাহের জন্য স্থানীয় প্রতিষ্ঠান ছাড়াও বাহিরের প্রতিষ্ঠানের সহযোগীতা চাওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions